সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বিয়ের দাবিতে অষ্টম শ্রেণির ছাত্রের বাড়িতে অনশনে এসএসসি পরীক্ষার্থী!

  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি : বিয়ের দাবিতে অষ্টম শ্রেণির ছাত্রের বাড়িতে অনশন করছে এক এসএসসি পরীক্ষার্থী। ওই ছাত্রের বাড়ি গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ী গ্রামে।

অনশনরত ছাত্রী স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। ভালুকা উপজেলার কাচিনা মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সিহাবের বাড়িতে অনশন করছে ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শিহাবের সঙ্গে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের দাবিতে ওই ছাত্রী গত ৩ দিন ধরে দফায় দফায় প্রেমিকের বাড়িতে অবস্থান করছে। গত মঙ্গলবার সকালে ওই ছাত্রী বিয়ের দাবিতে শিহাবের বাড়িতে অবস্থান করছিল। এ বিষয়ে দুই পক্ষ থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের পরামর্শ দেয়। তবে আজ বৃহস্পতিবার সকাল থেকে ওই ছাত্রী আবার সিহাবের বাড়িতে অবস্থান শুরু করে।

শিহাবের বাবা মো. শহিদুল্লাহ বলেন, ‘আমার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক আছে বলে দাবি করছে। গত মঙ্গলবার ওই মেয়ে আমাদের বাড়িতে এসেছিল। তারপর থেকে আমার ছেলে শিহাব তার মোবাইল ফোন বন্ধ করে কোথায় আছে আমার জানা নাই। ওই ছাত্রীর স্বজনরা আমার ছেলেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমার ছেলের বিয়ের বয়স না হওয়ায় আমি তাতে রাজি হইনি।’

অনশনে থাকা স্কুলছাত্রীর ভাষ্যমতে, ‘শিহাবের সঙ্গে ৬ মাস আগে ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সঙ্গে মেলামেশা করেছে। আমি বিয়ের কথা বললে শিহাব তাদের বাড়িতে উঠে পড়তে বলে। শিহাবের কথামতো আমি তাদের বাড়িতে অবস্থান করছি। এখন সে পলাতক।’

মাওনা চকপাড়া ফাড়ির ইনচার্জ এসআই মিন্টু মোল্লা জানান, এ বিষয়ে দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার স্থানীয় মেম্বারের মাধ্যমে সমাধানের পরামর্শ দেওয়া হয়। ছেলে ও মেয়ে অপ্রাপ্ত বয়স্ক থাকায় তাদের বিয়ে দেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park