সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

তাড়াশে নববধূর আত্মহত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪২৪ বার পঠিত

আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে জান্নাতি খাতুন (২২) নামে এক নববধূর আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নববধূ জান্নাতি খাতুন বাশবাড়িয়া গ্রামের আশিক সরকারের দ্বিতীয় স্ত্রী ও একই উপজেলার সোলাপাড়া গ্রামের সিরাজ আহমেদের মেয়ে।

স্থানীয়রা ও জান্নাতি খাতুনের বাবার অভিযোগ, তাদের জামাতা আশিক সরকার এর আগে মহিষলুটি গ্রামে বিয়ে করেন। পরে পরিবারের অত্যাচারে সেই স্ত্রী চলে যায়। আর এ ঘটনা জেনেও আমার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেই গত দুই মাস আগে। বৃহস্পতিবার সকালে আমাদের খবর দেয় তার শ্বশুরবাড়ির লোকজন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। আমরা এসে দেখি ঘরের মধ্যে গলায় শাড়ি পেচানো ঝুলন্ত কিন্তু পা দুটি মাটির সঙ্গে লাগানো। এ সময় শাহজাদপুর উপজেলায় একটি বেসরকারি সংস্থায় চাকরির সুবাদে জামাতা আশিক সরকার বাড়িতে ছিলেন না। আমার মেয়েকে তার শ্বশুর-শাশুড়ি অত্যাচার করে এমন ঘটনা ঘটিয়েছে। পরে থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে আসা হয়েছে। আমি তাদের দৃষ্টান্ত বিচার দাবি করছি।

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এছাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া পর বলা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park