সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মধ্যরাতে সাবেক স্ত্রীর কাছে যুবলীগ নেতা, এলাকাবাসীর মারধর

  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ৬০৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে তালাক দেওয়া স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ধরা পড়েছেন মো. উজ্জল হোসেন নামে এক যুবলীগ নেতা। পরে তাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন স্থানীয়রা, আর সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুক্রবার (২১ অক্টোবর) সকালে ইউনিয়নে সারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। উজ্জল হোসেন ঘারিন্দা ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি।
স্থানীয় ইউপি সদস্য লুৎফর হোসেন জানান, ছয় মাস আগে সাটুরিয়া গ্রামের এক তরুণীর সঙ্গে উজ্জল হোসেনের বিয়ে হয়। কিছুদিন সংসার করার পর আড়াই মাস আগে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ফের উজ্জল তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এবং বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তার সঙ্গে দেখা করতে গেলে বাড়ির লোকজন বিষয়টি টের পায়। পরে তারা উজ্জলকে আটক করে। সকালে বিষয়টি জানতে পেরে তাকে অভিভাবকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যায়, ৪০ ঊর্ধ্ব এক ব্যক্তি উজ্জল হোসেনকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারপিট করছেন। আশপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছেন, কোনো বাধা দিচ্ছেন না। ভিডিওটি স্যোশ্যাল মিডিয়ার ছাড়ার পর অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।
সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লব জানান, বিষয়টি জানার পর উজ্জল হোসেনকে যুবলীগের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া বাংলানিউজকে জানান, ভিডিওটি দেখার পর এক কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park