সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিংড়ায় জমি নিয়ে বিবাদ,বৃদ্ধা-বিধবা মহিলার উপর হত্যার উদ্দেশ্যে হামলা, আদালতে মামলা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১৮০ বার পঠিত

স্টাফ রিপোর্টার: উমর ফারুক

নাটোর সিংড়ায় নিম কদমা গ্রামে আঞ্জুয়ারা বেওয়া নামের এক বৃদ্ধা বিধবা মহিলার উপর হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। আনজুয়ারা বেওয়া নিম কদমা গ্রামের মৃত জাকিরুল খলিফার স্ত্রী। ভুক্তভোগী আঞ্জুয়ারা বলেন একই গ্রামে তার প্রতিবেশী মৃত লিটন আলীর দুই ছেলে আলাউদ্দিন (২৮) ও আল আমিন (২১) তার জমি দখল করে। দখল করার, বিষয়টা স্থানীয় ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়।জানানোর পরে তারা বিষয় টি সমাধানের জন্য আমিন নিয়ে উক্ত জমি জরিপ করে চিহ্নিত করে দিয়ে যায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে থাকে এবং বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে। তিনি আরো বলেন আমার কোন ছেলে সন্তান নেই আমার চারটি কন্যা সন্তান, সবগুলোর বিয়ে দিয়ে দিয়েছি, আমি আমার বসত বাড়িতে একা থাকি। ঘটনার দিনগত ২৩/৮/২০২৩ ইং তারিখে রাত্রি ৩ টায় আমি টয়লেটে যাবার জন্য বের হই, টয়লেট করে ঘরে ফেরার পরে হঠাৎ দেখি,লাঠি,চাকু সহ্ আলাউদ্দিন ও আলামিন দুই ভাই আমার ঘরের ভিতর অবস্থান করছে, আমাকে দেখেই হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে, একজন গলা চেপে ধরে অন্য জন চাকু দিয়ে আঘাত করতে আসলে আমি হাত দিয়ে বাঁধা দেই এবং চাকুর আঘাতে গুরুতর আহত হই। এক পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি করে আমি আমার প্রতিবেশী জলিলের বাড়িতে গিয়ে জীবন রক্ষা পাই। আমি আসার পরে আমার ঘরে থেকে তারা টাকা ও গহনা নিয়ে যায়, মোট দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মত মালা মাল লুট করে নিয়ে যায়। আমার অবস্থা আশঙ্কা জনক দেখে উপস্থিত স্থানীয়রা আমাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়।বিধবা বৃদ্ধা আঞ্জুয়ারা বলেন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, আমার নিরাপত্তা নিশ্চিত ও আমি তাদের বিচার চাই এবং আমার ক্ষতিপূরণ চাই। মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আল আমিন এই দুইজনকে আসামি করে আদালতে একটি মামলা করা হয়েছে ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park