সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

বাঁশঝাড়ে মিলল ৪২টি সাপের ডিম, আতঙ্কে এলাকাবাসী

  • আপডেট সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি;

নেত্রকোনার বারহাট্টা উপজেলাধীন ইসলামপুর গ্রামে বাড়ির পাশে বাঁশঝাড়ের গর্তে মিলল সাপের ৪২টি ডিম। এ নিয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আাজ (২০ সেপ্টেম্বর) বুধবার উপজেলার ইসলামপুর গ্রামের মজনু মিয়ার বাড়ির পাশে বাঁশঝাড়ে এসব ডিম মিলেছে বলে জানিয়েছেন, নেত্রকোনা বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছায়েদুল ইসলাম।

মজনু মিয়ার প্রতিবেশী মিলন মিয়া বলেন, যে জঙ্গলে বাঁশঝাড়টি রয়েছে প্রায়ই সেখানে সাপ পাওয়া যায়। আজ সকালে বাড়ির ছেলে-মেয়েরা জঙ্গলের পাশে খেলতে গিয়ে কয়েকটি বড় বড় ডিম দেখতে পায়। তখন তারা বাড়ি ও আশপাশের লোকজনদের জানায়। পরে লোকজন সেগুলোকে সাপের ডিম ভেবে স্থানীয় এক ওঝাকে খবর দেয়।

ওঝা এসে মাটি খুঁড়ে ৪২টি ডিম বের করেন। তবে সাপের দেখা মেলেনি। ডিমগুলো এখন সেখানেই আছে। লোকজন ভয়ে সেখানে যাচ্ছেন না বলে জানান মজনু মিয়া।

ডিমগুলো নষ্ট না করার পরামর্শ দিয়ে বনবিভাগের কর্মকর্তা ছায়েদুল বলেন, “ডিমগুলো যেখানে যেভাবে আছে, সেগুলো সেভাবেই থাকবে। মানুষ যাতে আতঙ্কগ্রস্ত না হয় তাই আমরা ঘটনাস্থলে লোক পাঠাচ্ছি।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park