মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

তারেক রহমানের পিএস অপুর বিচার শুরু

  • আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫১৯ বার পঠিত

বিশেষ প্রতিনিধি : সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে তার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার (২৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৭ নভেম্বর মামলাতে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।

এদিন শুনানিকালে অপুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট নুর আলম অব্যাহতি চেয়ে শুনানি করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর ফাতেমা খানম নীলা আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার্জ গঠনের আদেশ দেন। অপু নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউটর ফাতেমা খানম নীলা এসব তথ্য জানিয়েছেন।

২০২০ সালের ১ জানুয়ারি অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিস দেয় দুদক। অপু জেলে থাকায় তার আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দেয়। বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park