মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নীলফামারীতে ৩৫টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন করলেন প্রধানমন্ত্রী।

  • আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

নীলফামারী জেলা প্রতিনিধি:
মোঃ আল আমিন ইসলাম

ভার্চুয়ালি যুক্ত হয়ে নীলফামারী জেলায় ৩৫টি উন্নয়ন প্রলল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভার্চুয়ালি এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্প গুলোর মধ্যে রয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতায় এক হাজার ৪৯০ দশমিক ১৩ কোটি টাকা ব্যায়ে বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প এবং ৩১৬ দশমিক ৬১ কোটি টাকা ব্যায়ে রংপুর-নীলফামারী-পীরগঞ্জ শহর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক নির্মাণ প্রকল্প। ক্রীড়া অধিদপ্তরের আওতায় কিশোরগঞ্জ ও ডিমলা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প উদ্বোধন করেন সরকার প্রধান। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের আওতায় উপজেলায় ১০টি ঘর নির্মাণ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় জেলার ছয় উপজেলায় ৯ কোটি ৯০ লাখ ৮৩ হাজার ৮৮২ দশমিক ২৬ কোটি টাকা ব্যায়ে ১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার ১৫টি ভবন নির্মাণ, গণপূর্ত বিভাগের আওতায় নীলফামারী সদর উপজেলায় আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন এবং জেলা রেজিস্ট্রি অফিস ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এসময় নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উদ্বোধন অনুষ্ঠানে সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, জেলা পুলিশ সুপার গোলাম সবুর ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. সাইফুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park