মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

এক প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর নিকট নির্যাতনের শিকার হলেন কামরাঙ্গীরচরের ব্যবসায়ী রাইসুল ইসলাম।

  • আপডেট সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৫ বার পঠিত

স্টাফ রিপোর্টার :

কামরাঙ্গীরচরের এক প্রভাবশালী সন্ত্রাসী বাহিনীর অত‍্যাচারে অতিষ্ঠ অত্র এলাকা বাসী, এরই ধারাবাহিকতায় কামরাঙ্গীরচর এলাকায় ব্যবসায়ী রাইসুল ইসলাম (২৮) কে আটক করে নির্মমভাবে নির্যাতন চালিয়ে নগদ অর্থ এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কামরাঙ্গীরচর থানায় দায়েরকৃত এজাহার অনুযায়ী, কামরাঙ্গীরচর এলাকার কাজী বাড়ী নিবাসী সামসুল ইসলামের ছেলে রাইসুল ইসলামকে, সিরাজুল ইসলামের সন্ত্রাসী ছেলে মোঃ আল আমিন (৩৮), রফিক সরকারের ছেলে মোঃ রবিন (৩৮), মোঃ নয়ন ও আব্দুস সালামের ছেলে মামুন (৩৮), ১৩ নভেম্বর সকাল (১১) এগারটায় এক নং আসামীর নিজ বাড়ীর দ্বিতীয় তলার অফিস কক্ষে কৌশলে ডেকে নিয়ে সন্ত্রাসী আলামিন ও তার সঙ্গীরা মোটা অংকের চাঁদা দাবী করেন। চাঁদা দিতে অস্বীকার করায় সকলে মিলে প্রায় (৪) চার ঘন্টা হাত-পা বেঁধে অমানবিক নির্যাতন করে তার বাম হাত ও দুই পা ভেঙ্গে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে চলে যায় এবং তার সাথে থাকা নগদ (১,০০,০০০) এক লক্ষ টাকা ও ৭৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে রাইসুলের পরিবারের সদস্যরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে গুরতর আহত রাইসুল ধানমন্ডীর পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে আছে। এবিষয়ে নির্যাতনের শিকার রাইসুলের বড় ভাই হাফেজ মনিরুল ইসলাম ১৪/১১/২০২৩ ইং তারিখে কামরাঙ্গীরচর থানায় অভিযোগ দায়ের করেন, যার মামলা নং-১৬, তারিখ-১৪/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯, মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক আছিবুজ্জামান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park