
জেলা প্রতিনিধি (পাবনা)
মোঃ গোলাম মোস্তফা
পাবনার ভাঙ্গুড়াতে হাট গ্রামস্থ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। অদ্য ১১/১২/২০২৩ ইং তারিখে উক্ত অভিযানটি পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা খ-সার্কেল ঈশ্বরদী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা কালে পরিদর্শক জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত একটি চৌকস মাদক বিরোধী টিম নিয়ে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন হাট গ্রামস্থ পাকা রাস্তা এলাকায় দুই কেজি গাজা সহ আসামীদের ধরা হয়। ঘটনার সঙ্গে জরিত ১নং আসামি মোঃ আব্দুল মমিন মোল্লা (৩২), পিতা: মৃত আজীবর মোল্লা, ও ২নং আসামী মোঃ নুরুল ইসলাম (৪৫) পিতা মৃত বিজয় সরদার দেরকে অবৈধ মাদকদ্রব্য দুই কেজি গাঁজা ক্রয়-বিক্রয় কালে উক্ত স্থান হতে সময় অনুমানিক পাঁচ ঘটিকায় তাদের আটক করা হয়। আটকের পরে উক্ত আসামীদের বিরুদ্ধে ভাঙ্গুড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।