মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রংপুরে প্রেমিকের সাথে অভিমান করে তরুণীর রেল লাইনে আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৪৫৪ বার পঠিত

রংপুর প্রতিনিধিঃ

প্রেমিকের সাথে ঝগড়া শেষে ট্রেনে কাটা পরে আত্মহত্যা করেছে শিউলি নামের এক তরুণী। মঙ্গলবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে রংপুর নগরীর লালবাগ রেল লাইনে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী কাজিউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে কয়েকজন বন্ধু মিলে রেল লাইনের ব্রীজে আড্ডা দেওয়ার সময় ওই তরুণীর সাথে একটি ছেলের ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে ছেলেটি রেললাইনের পশ্চিম পার্শ্বে চলে যায় এবং মেয়েটি পূর্ব পাশে চলে আসে। সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ট্রেন আসার সময় মেয়েটি মুখ ঢেকে রেললাইনে শুয়ে পরে। আমাদের চোখের সামনেই নিমেষেই মেয়েটি ট্রেনে কাটা পরলো কিন্তু তাকে বাঁচানোর কোন সুয়োগ ছিল না। আমরা ওই সময় চিৎকার করে ডাকদিলেও মেয়েটি শুনে নাই। আমরা কাছে আসতে না আসতেই মেয়েটি ট্রেনে কাটা পরে। পরবর্তি ৯৯৯ ফোন দিয়ে পুলিশকে অবহিত করি।
ঘটনার পরপরই রেলওয়ের পুলিশ ঘটনাস্থলে আসেন এবং ওই তরুণীর পরিচয় শনাক্ত নিশ্চিত করেন।
রংপুর রেলওয়ের এএসআই আব্দুস সালাম সংবাদিককে জানান, রেলওয় ফাঁড়ির ইনচার্জের তথ্য মতে আমরা এখানে আসি এবং প্রাথমিকভাবে তরুণীর পরিচয় শনাক্ত করি। মেয়েটি রংপুর সিটি করপোরেশন এর ৪ নং ওয়ার্ডের বালাকুমার এলাকার খিতিস চন্দ্র রায়ের মেয়ে। সে এবারে রোকেয়া সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পূর্ণ করেছে।

রংপুর সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায় হারা জানান, পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার থেকে ঘটনাস্থলে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park