সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

অপহরণ মামলার এজাহার ভুক্ত আসামী মূলহোতা ইমাম হোসাইন কে গ্রেফতার করলো র‍্যাব-০৫

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ২১০ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

অপহরণ মামলার এজাহার নামীয় আসামী মূলহোতা ইমাম হোসাইন কে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-০৫।

র‍্যাব প্রাতিষ্ঠানিক সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামী সহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক, স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এবং মেজর মাসুদ হায়দার, সিনিয়র এএসপি রানা (র‍্যাব-১) এর যৌথ অভিযানে ১০ জানুয়ারি ২০২৪ তারিখ ০৮:৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী ইমাম হোসাইন (২০), পিতা-মোঃ দুলাল রব্বানী, থানা-ধামুইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করে ভিকটিম মোসাঃ তাসনিম আক্তার কে উদ্ধার করতে সক্ষম হয় র‍্যাব।

মামলার বিবরণে জানা যায়, ভিকটিম তাসনিম আক্তার (১৩), পিতা-আবুল কালাম আজাদ, সাং-তাহেরপুর, ইউপি-ইসবপুর, থানা-ধামুইরহাট, নওগাঁ কে গত ২৫ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় প্রাইভেট পড়ার জন্য বাসা হতে বের হলে রাস্তার উপর থেকে ভিকটিমকে অপহরণ করে আসামীগণ। পররর্তীতে ভিকটিম এর বাবা বাদী হয়ে ০১/০১/২০২৪ ইং তারিখে ধামুইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেনকে ১ নং আসামী করে অজ্ঞাতনামা ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে।

গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র‍্যাব-৫, সিপিসি-৩ এবং র‍্যাব-১, সদর কোম্পানী এর যৌথ অভিযানিক দল অদ্য ১০ জানুয়ারি ২০২৪ ইং তারিখ রাত অনুমান ০৮:৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার থানা এলাকা হইতে এজাহারনামীয় ১নং আসামী মূলহোতা মোঃ ইমাম হোসাইন (২০) কে গ্রেফতার করে এবং ভিকটিম তাসনিমকে উদ্ধার করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park