সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঝিনাইদহে বেপরোয়া প্রাইভেটের চাপায় ১জন শ্রমিক নিহত

  • আপডেট সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৩৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা , ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বেপরোয়া প্রাইভেট চাপায় জিয়া (৩৫) নামে এক গাাছকাটা শ্রমিক নিহত হয়েছে। নিহত জিয়া খামারাইল গ্রামের মৃত শামছুল সরদারের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের মল্লিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এসময় আহত হয় আরো তিন শ্রমিক। হতাহতরা সবাই গাছকাটা শ্রমিক বলে জানা গেছে। সংবাদ পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, ফায়ার সার্ভিসের একটি গাড়িতে জিয়া নামের এক ব্যক্তি মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তারা আশঙ্কামুক্ত।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে কালীগঞ্জ থেকে (ঢাকা মেট্রো গ-২৭৮৭০৭) নম্বরের একটি প্রাইভেট গাড়ি দুইজন যাত্রী নিয়ে দ্রæত গতিতে যশোরের দিকে যাচ্ছিল। এসময় মোবারকগঞ্জ সুগার মিলের পাশে মল্লিকনগরে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছকাটা শ্রমিকদের চাঁপা দিয়ে ধানক্ষেতে চলে যায়। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park