মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজশাহী চারঘাট এলাকা হতে সিপিসি, র‍্যাব-৫ কর্তৃক ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫০৫ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

সিপিসি, র‍্যাব-৫ কর্তৃক রাজশাহী জেলার চারঘাট হতে ৩২৬ বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

১। ১২ জানুয়ারি ২০২৪ ইং তারিখ সময় রাত্রী ১০.০০ ঘটিকায় রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী এলাকায় অপারেশন পরিচালনা করে ফেন্সিডিল-৩২৬ বোতল, মোবাইল-০১টি, সীমকার্ড-০২টি সহ আসামী স্বপন (২৫), পিতা-মৃত মংলা মন্ডল, স্থায়ী সাং-পেয়ারপুর (ধুরইল), থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, বর্তমান সাং-শিরোইল (মঠপুকুর), থানা-বোয়ালিয়া, রাজশাহী মহানগর’কে আটক করেন র‍্যাব।

ঘটনার বিবরণে প্রকাশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি,মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার চারঘাট থানাধীন ইউসূফপুর এলাকা হতে ব্যাটারী চালিত অটোরিক্সা যোগে যাত্রীবেশে ০১ জন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ বিক্রয়ের উদ্দেশ্যে বানেশ্বর বাজার এলাকার দিকে আসছে। উক্ত সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন শ্রীখন্ডী গ্রামস্থ জনৈক মোঃ সাদ্দাক আলী(৬০), পিতা-মৃত মহসিন আলী এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছে র‍্যাবের টিম এবং ওঁৎ পেতে অবস্থান করে ঘটনাস্হলে। গোপনে অবস্থানকালে উক্ত ঘটনাস্থলে ০১ টি ব্যাটারী চালিত অটোরিক্সা সিগন্যাল দিয়ে থামানো মাত্রই উক্ত অটোরিক্সাতে যাত্রীবেশে থাকা ০১ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র‍্যাবের টিম ০১জন ব্যক্তিকে ঘটনাস্থলেই আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানায় যে, উক্ত অটোরিক্সাতে তার হেফাজতে থাকা ব্যাগ ও বড় প্লাস্টিকের ড্রামে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল আছে। পরবর্তীতে উক্ত ড্রামের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল উদ্ধার করে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন কৌঁশলে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে।

উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park