মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কোটি টাকা হাতিয়ে নেয়ার মূলহোতা প্রতারক মো: আবুল কালামকে ৩৬ গ্রেফতার করেছে র‍্যাব-৬।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ১৬১ বার পঠিত

মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপলগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-৬ এ তথ্য নিশ্চিত করে।
গ্রেফতারকৃত মো: আবুল কালাম ৩৬ চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের বাসিন্দা।
র‌্যাব-৬ জানায়, গ্রেফতারকৃত মো: আবুল কালাম বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ও দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরির ভূয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ইতিমধ্যে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় সে।
এ ঘটনায় প্রতারক আবুল কালামের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা ও একটি জিডি দায়ের করেন ভুক্তভোগীরা। বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে দু’টি গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
পরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গীপাড়ার নিলফা এলাকায় অভিযা চালিয় ওই প্রতারকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতকে চুয়াডাঙ্গার দামুরহুদা থানায় হস্তান্তর করে।
প্রেস বিজ্ঞপিতে আরো বলা হয়েছে, আইন শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ওই প্রতারক বিভিন্ন স্থানে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করে আত্মগোপন করে ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park