মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কুড়িগ্রামে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে গেলেন ইয়াকুব।

  • আপডেট সময় : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৫১ বার পঠিত

রফিকুল ইসলাম:
কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে অদ্য (০৬ মার্চ ২০২৪) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা তদারকির মাধ্যমে নিশ্চিত করা হয় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ। এরই ধারাবাহিকতায় চলমান লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভূয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন গুরজী পাড়া গ্রামের মোঃ ইয়াকুব আলী সাদ্দাম (৩০) কে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ হাতেনাতে গ্রেফতার করে। রংপুরের একটি বিশ্ববিদ্যালয় কলেজের এই প্রক্সি শিক্ষার্থী প্রাথমিকভাবে পুলিশের কাছে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোন সুযোগ নেই। আজ আমরা কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় ১ জন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park