শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি আশিক সাঈদ ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, মাস্টার্স চালুর বিষয়ে আশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎয় পাঁচবিবির জাম্বুবানে আরাফাত রহমান কোকোর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান, মনোনয়ন পেলে জয়ের আশাবাদী পার্বতীপুরে পদ্মপুকুর আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার

পুজামণ্ডপে ইউপি চেয়ারম্যানকে নারীর জুতাপেটা

  • আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৪৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া জমিদারবাড়ি শারদীয় দূর্গাপূজা মণ্ডপে এক ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করে তার পাঞ্জাবি ছিড়ে ফেলেছেন এক নারী।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ধামরাই থানার এসআই জব্বার আলী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ধর্ষণ মামলার বাদী ওই নারীকে উত্যক্ত করার প্রতিবাদে ইউপি চেয়ারম্যানকে জুতাপেটা করা হয়েছে বলে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ওই নারী ঢাকা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি ধর্ষণ মামলা করেন। তবে মামলাটি এখনও চলমান আছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে ধামরাই থানার এসআই জব্বার আলী বলেন, বুধবার রাতে খবর পেয়ে পুজামণ্ডপে এসে ইউপি চেয়ারম্যানকে ওই নারীর কবল থেকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park