
এম,এম আব্দুস সবুর
টেকনাফ থেকে যোগাযোগ বন্ধ সেন্টমার্টিনের সঙ্গে, দ্বীপে খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে,
গত ৫-ই জুন সেন্টমার্টিন দ্বীপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে একটি স্পিডবোট এবং একটি ট্রলার করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সহ ভোটের সরঞ্জামাদি নিয়ে নাফ নদীর মধ্য দিয়ে উপজেলা টেকনাফের ফিরতেছিল। এই সময় মায়ানমারের সীমান্ত রক্ষীরা নৌকা দুটি লক্ষ্য করে শতাধিক গুলি বর্ষণ করেন। নৌকাডুটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারপর থেকে আজকে ১১ তারিখ পর্যন্ত সেনমাটিন দ্বীপের সাথে টেকনাফ সহ সারা বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নাফ নদীর সীমান্তে কোন ট্রলার দেখলেই তারা ঝাকে ঝাকে গুলি করতেছে। এরই মধ্যে মায়ানমারের নৌ বাহিনীর দুটি নৌ জাহাজ তাদের সীমানায় দহল দিচ্ছে। বাংলাদেশের সীমানায় একটি কোস্ট গার্ডের জাহাজ, ও একটি বিজেপির জাহাজ টহল রত অবস্থায় রয়েছে। গত এক সপ্তাহ যাবত যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সেন্টমার্টিন দ্বীপে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল ডাল আটা, ময়দা সুজি তৈরী তরকারির সংকট দেখা দিয়েছে। নৌকা চলাচল বন্ধ থাকায় এখানে আটকা পড়েছে স্কুল কলেজের শিক্ষক কর্মচারী কর্মকর্তা, কিছু পর্যটক বিভিন্ন হোটেল এবং রিসোটের কর্মচারী রা। যেহেতু এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি টেকনাফ থেকে আসে যোগাযোগ বন্ধ থাকায় সেগুলোর সংকট দেখা দিয়েছে। সেন্টমার্টিন দ্বীপ এবং টেকনাফের যোগাযোগের জন্য বিকল্প পথ তৈরি না করলে, সেন্টমার্টিন দ্বীপবাসীর জনজীবন বিপন্ন হতে পারে। জেনে রাখা ভালো সেন্টমার্টিন থেকে নৌকা নাফ নদীর বাংলাদেশ মায়ানমার সীমান্তের নো ম্যান জোন দিয়ে চলাচল করে। সীমান্তের এরূপ অস্থিতিশীলতার জন্য পর্যটন সিজনেও অনেকদিন যাহা চলাচল বন্ধ ছিল। বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সেন মার্টিন দ্বীপে পর্যটন শিল্পের জন্য অপার সম্ভাবনা রয়েছে। যদি যোগাযোগের বিকল্প পথ তৈরি না করা হয় তবে তা অচিরেই নষ্ট হয়ে যাবে। গত ৫ তারিখ থেকে আজ পর্যন্ত থেমে থেমে মূহ মূহ মটারশেল আর গুলির শব্দে সেন্টমার্টিন দ্বীপ বাসি আতঙ্কে রয়েছে। আগামী ১৭ তারিখে পবিত্র ঈদুল আযহা। গরু মহিষ ও কুরবানী পশু টেকনাফ থেকে নিয়ে আসতে হয়।যোগাযোগ স্বাভাবিক না হলে আমরা বাড়িতে গিয়েই ঈদ করতে পারব না। তাই উদ্বোতর্ন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, অনতিবিলম্বে সেন্টমার্টিন থেকে টেকনাফের যোগাযোগ ব্যবস্থা পতাকা বৈঠকের মাধ্যমে চালু করার জন্য আবেদন জানিছে দ্বীপে আটকা পড়া ও বসবাসকারিরা।