মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

স্টাফ রিপোর্টার:উমর ফারুক

আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চলমান গৃহের ৫ম পর্যায়ের ২য় ধাপের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় ৮০ টি

উপকার ভোগী পরিবারের নিকট প্রধানমন্ত্রী কর্তৃক ১১ জুন সকাল ১১ টায় জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়ালি যুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মঙ্গলবার ১১ জুন সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাটোর।(ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের , মাঝগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আজাদ দুলাল ,জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিন আলীসহ আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী গণ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,
(মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না) প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচী হাতে নেওয়া হয়। সারাদেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিষ্কন্টক খাস জমি, সরকারিভাবে ক্রয়কৃত জমি, সরকারের অনুকূলে কারো দানকৃত জমি অথবা রিজিউমকৃত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হচ্ছে।

সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি ও ঘর উপহার পেয়ে বড়াইগ্রাম উপজেলার ৮০ টি জমি ও গৃহহীন পরিবার আনন্দিত।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park