বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সাতক্ষীরা ভোমরা সীমান্তে এক কেজি ওজনের কোটি টাকার স্বর্ণসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ২১৬ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা ভোমরা সীমান্তে এক কেজি ওজনের কোটি টাকার স্বর্ণসহ একজনকে আটক করেছে বিজিবি। রবিবার (০৭ জুলাই) সকালে সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ওই স্বর্ণ চোরাচালানিকে আটক করা হয়েছে।

আটক চোরাকারবারির নাম মাসুদ রানা (২৬)। সে ভোমরার লক্ষ্মীদাঁড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,ভোমরার লক্ষ্মীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে সকালে একটি চৌকষ আভিযানিক দল
উল্লেখিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। একপর্যায়ে উক্ত স্থান হতে বাংলাদেশি নাগরিক মোঃ মাসুদ রানাকে আটক করে বিজিবি। পরবর্তীতে তাকে তল্লাশী করে বড় একটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ০৬৭ গ্রাম, ৫০০ মিলিগ্রাম । যার মূল্য এক কোটি সাত লক্ষ তেত্রিশ হাজার সাতশত তেরো টাকা। স্বর্ণেরবার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারটি সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park