বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের নওগাঁর ধামইরহাটে মাদ্রাসার ভবনের ছাদ ঢালাই উদ্বোধন, তাৎক্ষণিক এক লাখ টাকা অনুদান দিলেন রুহুল আমিন আওয়ামী লীগ-ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে সালথায় যুবদল- ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন নিয়ামতপুরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ সাপাহারে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাজবাড়ী ভোক্তা অভিযানে কাদেরীয়া বেকারীকে জরিমানা।

  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে রাজবাড়ীর শ্রীপুরের ঐতিহ্যবাহী মেসার্স কাদেরীয়া বেকারী মালিককে ১৫হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ই জুলাই (মঙ্গলবার) রাজবাড়ী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে রাজবাড়ীর বিভিন্ন বাজার পরিদর্শনের সময় প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করা হয় ।

রাজবাড়ী জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, রাজবাড়ী শহরের বিভিন্ন বাজার পরিদর্শনের সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারার লঙ্ঘন করে পণ্যের মোড়ক, ইত্যাদি যথাযথভাবে ব্যাবহার ও সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মেসার্স কাদেরিয়া বেকারীকে প্রশাসনিক ব্যবস্থায় ১৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা চেম্বার অব্ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃপক্ষ এবং পুলিশ লাইন্স এর সদস্য ও রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর অভিযানে সহায়তা করে।
জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয় ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park