শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

এখন থেকে হোয়াটসঅ্যাপে যা করা যাবে না।

  • আপডেট সময় : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হচ্ছে হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হয় প্ল্যাটফর্মটি। বিশ্বব্যাপী প্রায় ২.৪৪ বিলিয়নেরও বেশি মানুষ নিয়মিত এ মেসেজিং অ্যাপ ব্যবহার করেন। ব্যবহারকারীর জন্য আরো ব্যবহারবান্ধব হচ্ছে ম্যাসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ।

সম্প্রতি নতুন একটি ফিচার আনার ঘোষনা দিয়েছে মাধ্যমটি।

হোয়াসটঅ্যাপ ব্যবহারকারীর নিরাপত্তার কথা মাথায় রেখেই স্ক্রিনশট নেওয়ার সুযোগ বন্ধ করলো হোয়াটসঅ্যাপ।

নতুন এই ফিচারের ফলে এখন থেকে কোন ব্যবহারকারী ভিউ ওয়ান্স ফিচারে কোনো ছবি অথবা ভিডিও পাঠালে সেই মেসেজের স্ক্রিনশট নিতে পারবেন না চ্যাটের অপর প্রান্তে থাকা ব্যক্তি। হোয়াটসঅ্যাপ বলছে, এমনকি কোনো ছবি অথবা ভিডিও ভিউ ওয়ান্সের মাধ্যমে পাঠালে চ্যাটের অপর প্রান্তের মানুষটি সেই মেসেজ একবার দেখার পর তা অদৃশ্য হয়ে যায়।

আর্ন্তজাতিক একাধিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, শুধুমাত্র স্ক্রিন শর্টই নয়, নতুন এই ফিচার ব্যবহারের ফলে স্ক্রিন রেকর্ডিংও বন্ধ করছে কোম্পানিটি।

বিটা ভার্সনে কিছু সংখ্যক ব্যবহারকারী আপাতত এই ফিচার ব্যবহার করতে পারছেন। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু হোয়াটসঅ্যাপের ম্যাসেজ এন্ড টু এন্ড এনক্রিপটেড, এর পাশাপাশি নতুন এই ফিচার ব্যবহারকাদের ছবি ও ভিডিও সুরক্ষার জন্য অনেক উপকারী হবে।

তবে, সকল ব্যবহারকারীর জন্য কবে এই সুবিধা উন্মোচিত হবে তা জানায়নি হোয়াটসঅ্যাপ। এর আগে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা মেসেজে ইমোজি দিয়ে রিঅ্যাক্ট করার ফিচার নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park