সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঢাকায় মধ্যরাতেও লোডশেডিং

  • আপডেট সময় : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৬৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

ন্যাশনাল গ্রিড বিপর্যয়ের পর রাজধানীতে এখন মধ্যরাতেও লোডশেডিং হচ্ছে। একই অবস্থা দেশের প্রায় সব এলাকায়। একেতে গরম, তারওপর বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে পড়েছে মানুষ।

শনিবার (৮ অক্টোবর) দিনগত মধ্যরাতে রাজধানীর অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। মধ্যরাতে বিদ্যুতের এ আসা-যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন অনেকেই।

রাজধানীর ফার্মগেট এলাকার বাসিন্দা ফারজানা বেগম জানান, সন্ধ্যার পর থেকে ৬ বার বিদ্যুৎ গেলো।

এদিকে, রাজধানীর বাড্ডা এলাকায় রাত দেড়টার দিকে বিদ্যুৎ চলে যায়। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও বাড্ডা, রামপুরা, বনশ্রী এলাকায় দিনে তিনবার লোডশেডিং হয়েছে বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে। রাজধানীর মুগদা ও মানিকনগর এলাকায়ও একই অবস্থা।

মুগদা এলাকার বাসিন্দা লুৎফুর রহমান জানান, রাত দেড়টার সময় লোডশেডিং শুরু হয়েছে। দিনেও বেশ কয়েকবার লোডশেডিং হয়।

বনশ্রী এলাকার শেখ কলিমুল্লা জানান, গভীর রাতে বিদ্যুতের আসা-যাওয়ায় ভোগান্তি চরমে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর নজরে আশা উচিত বলে মনে করি।
নতুন বাজারের শিবলী নোমান জানান, কয়েকদিন ধরেই প্রতিদিন মধ্যরাতে রুটিন করে বিদ্যুৎ চলে যাচ্ছে। এটা আমাদের জন্য কতটা অসহনীয় আর অমানবিক, একবার ভাবুন!

সংবাদকর্মী তানভীর আহমেদ জানান, মধ্যরাতে লোডশেডিং কোনো অবস্থায় মানবিক কাজের মধ্যে পড়ে না। তাই সরকারের কাছে আকুল আবেদন বিষয়টি বিবেচনায় রাখবেন।

মগবাজারের সিরাজুস সালেকিন জানান, রাত ২টায় বিদ্যুৎ চলে গেছে। জেনারেটরও বন্ধ, সম্ভবত তেল শেষ। এখন অন্ধকারে বসে আছি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park