মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মোড়েলগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • আপডেট সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩৮৩ বার পঠিত

এইচএম বাসার নিজস্ব প্রতিনিধি:

আগামী ১২
অক্টোবর মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক উপলক্ষে মোড়েলগঞ্জে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাগেরহাট জেলাৱ মোড়েলগঞ্জ উপজেলায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের আয়োজনে ও উপজেলা বা:শ:ম:ই কমিটির সভাপতি মোঃ আনোয়াৱ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার, বাগেরহাট জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের আহ্বায়ক হাফেজ মাহমুদুল হাসান, সদস্য সচিব হযরত মাওলানা ক্বারী শামসুল হক আনসারী।
মোড়েলগঞ্জ উপজেলা শাখার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ঐক্যজোটের আহ্বায়ক মশিউর রহমান ও সদস্য সচিব মোঃ খলিলুর রহমান প্রমুখ। মোঃ খলিলুর রহমানের প্রস্তাবনায় ও এইচ এম বাশারে সমর্থনে সর্বসম্মতিক্রমে আনোয়ার হোসেনকে সভাপতির দায়িত্ব দেয়া হয়।
সিরাতুন্নবী উপলক্ষে আলোচনা করেন, হারুন-অর-রশিদ, মোঃ আরিফ বিল্লাহ, মাওলানা শামসুল হক আনসারী।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে উন্মুক্ত আলোচনা করেন, হোসনেয়ারা বুলবুল, এনামুল হক, মোঃ বেল্লাল হোসেন, মোঃ বারী ইউনুস, ফিরোজ শেখ, নুরুল ইসলাম, মাওলানা আনোয়ার হোসেন, আরিফ বিল্লাহ,মাসুম হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবত সরকারের কাছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। আমাদের দাবিগুলো যৌক্তিক।
আশা করি এবার মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মাননীয় শিক্ষা মন্ত্রীএবং শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আমাদের দাবিদাওয়াগুলো হয়তোবা পূরণ করবেন ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে উপজেলার ৯৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park