মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

অভিনব কায়দায় মাদক বহনের সময় নারী আটক।

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৪১৪ বার পঠিত

চাঁদপুর প্রতিনিধি :

অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচার কালে কুমিল্লার মুরাদনগরে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বিপুল পরিমাণ মাদকের চালান নিয়ে যাওয়া হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে অভিযান পরিলানা করা হয়।

বাঙ্গরা বাজার থানার এসআই মোঃ সুমন সরকার, এসআই সাখাওয়াত হোসেন, এসআই মোহাম্মদ হোসেন, এএসআই জুয়েল দে, এএসআই সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

অভিযান কালে আকুবপুর ইউনিয়নের হীরাকাশি এলাকা থেকে নূরজাহান তানিয়া ওরফে বৃষ্টি নামক ওই নারী মাদক পাচারকারীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, অভিনব কায়দায় গাঁজা বহন করে নিয়ে যাচ্ছিলো নুরজাহান। আকুবপুর ইউনিয়নের হীরাকাশির জোড় ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তা এলাকায় এলে তার গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়। তার দেহ তল্লাশি করে স্কচটেপ দিয়ে শরীরের সাথে সংযুক্ত ৩ কেজি এবং ট্রাভেল ব্যাগে করে ৪ কেজিসহ মোট ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন জানান, আটক নূরজাহান ভারতীয় সীমান্ত এলাকা থেকে এভাবে মাদক পাচার করে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে যায়। তাকে মাদক সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

ওসি ইকবাল জানান, কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম বার কুমিল্লায় যোগদানের পর মাদকের বিরুদ্ধে কঠোর নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী বাঙ্গরা বাজার থানা মাদকের বিরুদ্ধে সোচ্চার রয়েছে বলেও জানান ওসি ইকবাল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park