সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

গুলশানের স্পা সেন্টারে অভিযান, ২৫ নারী-পুরুষ আটক

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ২৯৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশ গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে। এ সময় স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২৫ জনকে আটক করা হয়।
এরমধ্যে ১৯ নারী ও ৬ পুরুষ। গুলশান-২ এর দ্য বেস্ট স্পা, অপ্পো থাই স্পা ও গুলশান-১ এর লোটাস থাই স্পা সেন্টারে অভিযান চালানো হয়েছে।
রবিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন।
তিনি বলেন, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তি করানো হচ্ছে। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল।
তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে পতিতাবৃত্তির অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে আটক করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park