মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ক্রেতা সেজে ইলিশ মাছ ক্রেতা-বিক্রতাদের ধরলেন জাজিরার ইউএনও

  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৬৯ বার পঠিত

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল নিজে ইলিশ মাছের ক্রেতা সেজে কয়েকজন ক্রেতা-বিক্রেতাকে হাতেনাতে ধরেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল পাঁচটায় জাজিরার বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান শফি খলিফার বাড়ির কাছে পদ্মানদীর পাড় থেকে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।
পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে জেল দিয়ে হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলো, বড়কান্দি ইউনিয়নের চেরাগ আলী সরদার কান্দি গ্রামের নজরুল শেখের ছেলে রুবেল শেখ(৩০), একই ইউনিয়নের শেখ কান্দি গ্রামের আল আমিন মাদবর (৪৫), কাচারী কান্দি গ্রামের সলেমান সরদার(৫২), লতিফ মৌলভীর কান্দি গ্রামের লালচান মাদবর (৩০) ও পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি গ্রামের বাদল মোল্লা(২৮)।
এবিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জানান, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি।
এমতাবস্থায় জানতে পারি কিছু কিছু জায়গায় অবৈধভাবে মাছ ধরে ক্রয়-বিক্রয় করছে কিছু অসাধুরা। তাই আমি নিজে ক্রেতা সেজে কয়েকজনকে হাতেনাতে ধরে বিভিন্ন মেয়াদে জেল দেই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park