সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

চর এলাহীতে প্রসূতি মায়েদের জন্য সার্বক্ষণিক ডেলিভারী সেবা কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ৩৬৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা, নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৮নং চর এলাহী ইউনিয়নে প্রসূতি মায়েদের জন্য ২৪/৭ (সার্বক্ষণিক) ডেলিভারী সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এ সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবা উল আলম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম জহিরুল ইসলাম, উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নোয়াখালী। ইফতেখার আহমেদ চৌধুরী, সহকারী পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নোয়াখালী। ডাঃ কামরুল হাসান, সহকারী পরিচালক, (সিসি) নোয়াখালী। লোকমান হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোম্পানীগঞ্জ নোয়াখালী। আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, ৮নং চর এলাহী ইউনিয়ন পরিষদ, কোম্পানীগঞ্জ নোয়াখালী।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও চর এলাহী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ডাক্তার মোঃ আনোয়ার হোসেনের তত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন থেকে চর এলাহী ইউনিয়নের গর্ভবতী মায়েরা তাদের নিজ আঙ্গিনায় ডেলিভারী সেবা পেয়ে থাকবেন। তাদেরকে আর কষ্ট করে মাইজদী কিংবা বসুরহাট গিয়ে এ সেবা নিতে হবে না। বক্তারা আরও বলেন, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও চর এলাহী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ অজপাড়া গাঁয়ে সেবা টি চালু হওয়ায় এখানকার মা ও বোনেরা সার্বক্ষণিক সেবা পেয়ে থাকবেন। তারা বলেন নিঃসন্দেহে এটি একটি মহতী উদ্যোগ। এ মহতী উদ্যোগের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান আগত অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park