সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আটক ১

  • আপডেট সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২২৭ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকায় দুই ব্যবসায়ীর বাড়িতে সুকৌশলে প্রবেশ করে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাত দল। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে তামিম ঘরামী (২০) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃত তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর পৌরসভার লঞ্চঘাট সবুজবাগ এলাকার শিকদার মোটরের মালিক ব্যবসায়ী গোলাম নবী শিকদার ও তার ভাই স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার দীর্ঘদিন ধরে এক সাথে বসবাস করে আসছে। তাদের দুই ভাইয়ের বসতঘরে সুকৌশলে প্রবেশ করে একদল মুখোশধারী ডাকাত। ঘরে প্রবেশ করে ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যদের রশি দিয়ে হাত-পা বেঁধে ৫০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়ড়া ধাওয়া করে তামিম নামের এক ডাকাত সদস্যকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, এ ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। একজনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় বাসিন্দারা। আটককৃত তামিম ডাকাত দলের আরও তিন সদস্যের কথা স্বীকার করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park