সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

খালাসের লোভ দেখিয়ে টাকা নেওয়ায় আইনজীবী আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৪৯ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক :

মামলায় খালাসের কথা বলে ম্যাজিস্ট্রেটের নাম ভাঙিয়েছেন তিনি। এমন অভিযোগে মো. জুয়েল মুন্সি সুমন নামের এক আইনজীবীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার সিএমএম আদালতের ২৮নং আদালতে এ ঘটনা ঘটে।

আদালতের বেঞ্চ সহকারী গৌতম বলেন, মো. আবিরুল ইসলাম চৌধুরী নামের এক আসামির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে তার স্ত্রী যৌতুকের মামলা দেন। আসামিকে আইনজীবী পরিচয় দিয়ে জুয়েল মুন্সি ফোন দিয়ে বলেন, আপনি (আসামি) সহ পরিবারের আরও তিনজনের বিরুদ্ধে যৌতুকের মামলা হয়েছে। মামলা থেকে তিনজনকে বাদ দেওয়া যাবে, এই জন্য এক লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। আসামি বনানীর আরগিলা হোটেলে বসে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেয়। তখন জুয়েল মামলা থেকে বাদ দেয়া ম্যাজিস্ট্রেটের কাগজ তাদের দেয়। পরে ৩০ অক্টোবর মামলার দরখাস্তের খরচ হিসেবে আসামির কাছ থেকে আরও ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে আবার এমএম ৭ নং আদালত থেকে জামিন করাবে এবং সিএমএমকে ম্যানেজ করে ২৮ নং আদালতে মামলাটি স্থায়ী জামিন করাবে ও খালাস করাবে বলে তিন লাখ টাকা ও মামলা নিষ্পত্তির পরে আরও ১ লাখ ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানায়।

বেঞ্চ সহকারী আরও জানান, আজ মামলাটি এমএম ২৮ নং আদালতে চার্জ শুনানির জন্য ছিল। এ শুনানির জন্য ২০ হাজার টাকা আসামির কাছ থেকে আইনজীবী গ্রহণ করে।

এই ঘটনায় আসামি সিএমএম আদালতের ২৮ নং আদালত বরাবর অভিযোগ করেছেন। এখন আইনজীবীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এ বিষয়ে ভুক্তভোগী আসামি মো. আবিরুল ইসলাম চৌধুরী বলেন, আইনজীবী আমাকে নিঃস্ব করে দিয়েছেন। আমি ন্যায় বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park