সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদরাসায় চাঁদাবাজি করতে গিয়ে ৭ সাংবাদিক পরিচয়দানকারী প্রতারক আটক।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করার সময় নারীসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি নোহা গাড়ি, ক্যামেরা, পাঁচটি মোবাইল ফোন, চার্জারসহ বিভিন্ন দৈনিক পত্রিকার একাধিক ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকালে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১২ অক্টোবর) রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- শামীম হোসেন, রাকিবুল হায়দার, রেজাউল করিম খান, আরাফাত হোসেন, গাড়ি চালক আতাউর রহমান, সুমা ও জীবনী। তারা গাজীপুর বাসন থানা, নোয়াখালী, জামালপুর ও শেরপুরের বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার ইউসুবেরবাগ মাদরাসা ও এতিমখানায় অনেক দুর্নীতি চলছে- এমন অভিযোগ করে বুধবার বিকেলে সমাজসেবা মন্ত্রণালয় থেকে অডিট করার নামে ম্যাজিস্ট্রেট ও সাংবাদিক পরিচয়ে বিভিন্ন তথ্য চাওয়া হয় মাদরাসার মুহতামিমের কাছে। তারা ‘অডিট করার বিল’ বাবদ নগদ তিন হাজার টাকা নেয়। আরও ৪০ হাজার টাকা দাবি করে, যা দুই দিনের মধ্যে বিকাশের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়।

এদিকে একই কায়দায় উপজেলার পৌরসভার বাকাইল এতিমখানা মাদরাসায় প্রবেশ করে মুহতামিম হাফেজ মো. ইদ্রিস আলীকে বিভিন্ন প্রশ্ন করে টাকা হাতানোর চেষ্টা করে। মাদরাসা কর্তৃপক্ষ বিষয়টি সন্দেহ হলে তাদের আটক করে। পরে স্থানীয় লোকজন ও সাংবাদিকরা পুলিশকে সংবাদ দিয়ে গতরাতে থানায় সোপর্দ করে। এ ঘটনায় একই দিন রাতে ইউসুবেরবাগ গোরস্থান মাদরাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা মো. শরফুদ্দিন মোল্যা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবারে তাদের ফরিদপুরের আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park