সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মায়ের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩৯ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক :

আল্লাহ তুমি আমার ভাইকে ফিরিয়ে দাও। আমার ভাইকে ফিরিয়ে দাও’ মৃত ভাইয়ের লাশে পাশে বসে এভাবেই আকুতি জানাচ্ছিল বোন। ছেলের মুখ দেখে বার বার মুর্ছা যাচ্ছিল মা। একমাত্র ছেলের মৃত্যু সহ্য করতে না পেরে জ্ঞান হারান বাবা। এমনই মর্মান্তিক এক মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়।

সোমবার সন্ধ্যায় পড়ার কথা বলায় মায়ের সঙ্গে রাগ করে মোঃ ওমর (৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌর শহরের রাধানগর (সাহাপাড়া) এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

নিহত ওমর রাধানগর রেসিডেন্সিয়াল স্কুলে ৪র্থ শ্রেণীর ছাত্র এবং ওই এলাকার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওমরের মা তাকে পড়তে বসতে বলেন। এ কথা বলার পর সে পাশের ঘরে গিয়ে দরজা আটকিয়ে দেয়। দরজা খোলার জন্য তার মা ডাকাডাকি করলেও সে দরজা খুলেনি। কিছুক্ষণ পর ওমরের সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখে ঘরের তীরের সাথে ওমরের ঝুলন্ত মরদেহ। সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে শিশু ওমরের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। মুহুর্তের মধ্যে এলাকাবাসী ও তার স্বজনরা তার বাড়িতে ছুটে যায়।

আখাউড়া থানার ওসি মোঃ আসাদুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে হয়েছে। পরিবারের লোকজন এবং স্থানীয়রা জানিয়েছে পড়ার কথা বলায় সে আত্মহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park