সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সিআইডি পরিচয়ে তদন্তে গিয়ে টাকা দাবি, যুবক গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : গুড়ার শাজাহানপুরে সিআইডি পরিচয়ে স্কুলছাত্র হত্যার তদন্তে গিয়ে টাকা দাবি করায় আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান (৩৫) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। নুরুজ্জামান বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের জয়নাল শাহের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে আমিনুল ইসলাম ওরফে নুরুজ্জামান মাদলা লক্ষ্মীকোলা কাজিপাড়া গ্রামের স্কুলছাত্র বুলবুল হোসেন বিজয় হত্যার তদন্তে যান। সিআইডি পরিচয় দিয়ে খরচ বাবদ এক হাজার টাকা দাবি করেন। এসময় বিজয়ের বাবা সাইদুল ইসলাম সরল মনে ৫০০ টাকা দেন। কিন্তু প্রতারক নুরুজ্জামান আরও ৫০০ টাকার জন্য চাপাচাপি করেন। তখন সন্দেহ হলে তার কাছে সিআইডির পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখাতে না পারলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিজয়ের বাবা সাইদুল ইসলাম মামলা করেছেন। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park