সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন: ফখরুল

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি :

নির্বাচন কমিশনের (ইসি) চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এবার একটি জাতীয় সংসদের উপ-নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করেও সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ নির্বাচন কমিশন। সে কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করতে বাধ্য হলো। এর মধ্যদিয়ে আমাদের কথার সত্যতা প্রমাণিত হলো যে দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। এর মধ্যদিয়ে আরও এটি বার্তা এলো যে নির্বাচন কমিশনের চেয়ে নির্বাচনকালীন সরকার গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, দেশের স্বার্থে বর্তমান সরকারকে হটিয়ে নতুন সরকার ব্যবস্থা প্রয়োজন। এজন্য আমরা আন্দোলন শুরু করেছি। চট্টগ্রামে হয়েছে। প্রতি বিভাগে আন্দোলনের মাধ্যমে দ্রুত এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে।
সভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নুর করিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park