সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাদারীপুরে প্রবাসীর ঘরের দেয়াল ভেঙে ডাকাতি।

  • আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১২৭ বার পঠিত

মাদারীপুর প্রতিনিধিঃ

জেলার সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় জর্মান প্রবাসী মামুন মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দিনগত রাতে ডাকাত দল ঘরের জানালার গ্রীল কেটে ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভুক্তভোগী মামুনের বাবা দোলোয়ার মাতুব্বর জানান, শুক্রবার মধ্য রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল বাড়ির জানালার গ্রীল কেটে ও দেয়াল ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় আলমীরা ও শো-কেস ভেঙে তারা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
শনিবার (১৫ অক্টোবর) সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর সদর থানা পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।
মাদারীপুর জেলায় গত কয়েকদিনের ব্যবধানে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যাচ্ছে। গত তিন দিনে মাদারীপুর জেলার সদর ও শিবচর উপজেলায় তিনটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের লঞ্চঘাট সবুজবাগ এলাকার স্বর্ণ ব্যবসায়ী গোলাম রসুল শিকদার ও গোলাম নবী শিকদার নামের দুই ভাইয়ের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল কৌশলে ঘরে ঢুকে সবাইকে জিম্মি করে ৫০ ভরি স্বর্নালংকার, নগদ দুই লাখ টাকা, মোবাইল ফোনসহ ৪২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতি শেষে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে তামিম ঘরামী (২০) নামে এক ডাকাত সদস্যকে আটক করে পুলিশে দেয়। আটক তামিম কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকার আলিম ঘরামীর ছেলে।
ওই ঘটনার পরদিন বুধবার (১২ অক্টোবর) জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের ঠাকুরবাজার এলাকার সুতা ব্যবসায়ী কিবরিয়া মাতুব্বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। জানালার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাতদল ঘরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। সেখান থেকে তারা ১০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ লক্ষাধিক টাকা এবং সিসিটিভির হার্ডডিস্ক লুট করে নিয়ে যায়।
এছাড়া বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দিনগত রাতে শিবচরের পাঁচ্চর ইউনিয়নের গোয়ালকান্দা গ্রামে আরও একটি ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতরা কৌশলে ঘরের গৃহকর্তা শ্যাম কারিগরকে বাইরে বের করে সবাইকে বেঁধে রেখে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, বিদেশ যাওয়ার জন্য সংগ্রহ করা নগদ চার লাখ টাকা নিয়ে যায়। ১০-১২ জনের একটি ডাকাতদল এসব লুট করেছে বলে দাবি করেন ভুক্তভোগী শ্যাম কারিগর।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান ডাকাতির ঘটনায় তদন্ত চলছে। ডাকাতদের ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এছাড়া রাতে বিভিন্ন এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park