সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষার কেন্দ্রে সাংবাদিকের উপর হামলায় চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ

  • আপডেট সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৭৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষার কেন্দ্রে সাংবাদিকের উপর হামলার ঘটনায় চেয়াম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। আজ বুধবার দৈনিক আমাদের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো: মারুফুল ইসলাম থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, গত শনিবার (০৮ অক্টোবর) ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসায় সাংবাদিক মারুফুল ইসলাম মাদরাসার অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার প্রার্থী হিসাবে অংশ গ্রহন করায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়। পরে নিয়োগ পরীক্ষা শেষে ইন্দুরকানী সদর ইউনিয়ানের চেয়ারম্যান মাসুদ করিম ইমনের নেতৃত্বে তার সহযোগী বাবু হাওলাদার এলোপাতাড়ী ভাবে লোহার রড দিয়ে সাংবাদিক মারুফুলের উপর হামলা করে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। চেয়ারম্যান মাসুদ করিম ইমন ঐ মাদরাসার বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টি (জেপির) সদস্য সচিব।
আহত সাংবাদিক মারুফুল বলেন, আমি মাদরাসায় নিয়োগ পরীক্ষা দিতে গেলে চেয়ারম্যানের নিজস্ব প্রার্থী থাকায় তিনি ক্ষিপ্ত হন। চেয়ারম্যান সহ তার সহযোগীরা আমার উপর হামলা করে।
এ ব্যাপারে চেয়ারম্যান মাসুদ করিম ইমনের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।
ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, সাংবাদিকদের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park