সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঘুষ নেওয়ার সময় শিক্ষা অফিসের সহকারী আটক করেছে দুদক

  • আপডেট সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ২৩৪ বার পঠিত

মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ

ঘুষ নেওয়ার সময় রংপুর সদর উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম হাতেনাতে আটক হয়েছেন। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১৬ হাজার টাকাসহ আটক হন শহিদুল ইসলাম। এসময় দুদক রংপুরের সহকারী পরিচালক হোসেন শরীফ বলেন, ‘আমাদের কাছে শহিদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই অভিযোগ ছিল। শহিদুল ইসলাম ঘুষ ছাড়া কোনো কাজ করেন না, ছুটির দরখাস্ত পাশ করতেও টাকা লাগে। আমাদের কাছে নির্দিষ্ট করে তথ্য ছিল, শহিদলু ইসলাম ১৯ শিক্ষকের সার্ভিস বুক আটকে রেখেছেন। এগুলো প্রসেস করছেন না, তাদের প্রত্যেকের কাছে থেকে ৫ হাজার করে মোট ১ লাখ টাকা ঘুষ চান তিনি। এরকম একটি লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আজকে ছদ্দবেশে অফিসে আসি এবং ভুক্তভোগী শিক্ষকরা আজকে প্রথম কিস্তি হিসেবে ১৬ টাকা প্রদান করতে আসে। ঘুষ গ্রহণের সময় আমরা হাতেনাতে গ্রেফতার করি অফিস সহকারী শহিদুল ইসলামকে।’ তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে কমিশনকে অবহিত করেছি। যেহেতু হাতেনাতে গ্রেফতার করেছি, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।’

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park