সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব বাজারে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ১৪০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট এ. এম ইশমামের নেতৃত্বে বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

রূপগঞ্জ (ভুমি) অফিসের সার্ভেয়ার জামাল উদ্দিন প্জানান, উপজেলার কাঞ্চন-ডাঙ্গা সড়কে ভোলাব বাজারে প্রভাবশালীর অবৈধ স্থাপনা গড়ে বিভিন্ন ব্যবসা-বাণিজ্য করছেন। কাঞ্চন-ডাঙ্গা সড়কের উভয় পাশেও অবৈধ স্থাপনা গড়ে দখলে নিয়েছে দখলকারীরা। ফলে এই সড়কে প্রায় সময়ই যানজট লেগে থাকায় ভোগান্তির শিকার হয় পথচারীরা।

জেলা প্রশাসকের নির্দেশক্রমে ম্যাজিস্ট্রেট এ. এম ইশমামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছোট বড় সব মিলিয়ে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা বুলড্রোজার দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কামরুল হাসান মারুফ, সার্ভেয়ার জামাল উদ্দিন, ভোলাব ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কামরুল হাসানসহ ২৫ জন পুলিশ সদস্য।

এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান সার্ভেয়ার জামাল উদ্দিন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park