সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গেলেন

  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পঠিত

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি :

শিশুকাল স্বপ্নের বাস্তবরূপ দিতে ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আল-মামুন নামের এক বর। যাত্রীসহ ৬ গাড়ির বহন নিয়ে কনে আনতে ছুটে গেছেন তিনি। শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খোর্দ্দ রুহিয়া গ্রামের বাদশা মেম্বরের ছেলে আল-মামুন ঘোড়ার গাড়িতে চরে বিয়ে করতে গেছেন গাইবান্ধার পাঁচজুম্মা এলাকার কনের বাড়িতে। প্রায় ১৮ কিলোমিটার দূরে ওই কনের বাড়ি। সাড়ি সাড়ি ঘোড়া গাড়ীতে বরযাত্রী যাওয়া দেখে উৎসুক জনতার ভিড় জমে রাস্তার ধারে। এসময় আনন্দে মাতেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশুরাও। ব্যতিক্রম এই বিয়ের আয়োজন দেখতে আসা মেনাজ উদ্দিন ব্যাপারী নামের এক বৃদ্ধ বলেন, প্রায় ৩ যুগ আগে গরুর গাড়ী ও ঘোড়ার গাড়ীতে চরে মানুষ বিয়ে করতে গেছিলেন। কালেরগর্ভে সেটি হারিয়ে গেছে। আজ হঠাৎ করে ঘোড়ার গাড়ীতে বরযাত্রী দেখে মুগ্ধ হয়েছি। আল মামুন নামের ওই বর বলেন, শিশুকালে দাদা-দাদীর কাছে ঘোড়ার গাড়িতে বিয়ে করতে যাওয়ার কথা শুনেছি। তখন থেকে আমার স্বপ্ন জাগে ওই গাড়ীতে চরে বিয়ে করতে যাব। অবশেষে সেই স্বপ্ন পূরণ করলাম। বেশ ভালো লাগছে। স্থানীয় লালমিয়া সরকার নামের এক প্রবীণ ব্যক্তি জানান, ওই বরের ইচ্ছে পূরণে ও প্রাচীন ঐতিহ্য তুলে ধরেছে। এটা খুবই প্রসংশার দাবি রাখে। বর্তমান তরুণ প্রজম্ম বিষয়টি দেখে অনুপ্রাণিত হবে। এবং যারা বিয়ে করেনি তারা এমন ব্যাতিক্রমী আয়োজন করলে গ্রামীন ঐতিহ্য আবারও ফিরে আসবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park