সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাষ্ট্রপতি প্রার্থী’ সেই জগদীশ গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক : কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হলে ‘রাষ্ট্রপতি প্রার্থী’ হওয়ার ঘোষণা দেওয়া জগদীশ বড়ুয়া পার্থকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ অক্টোবর) কক্সবাজার শহরের বাহারছড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। জগদীশ কক্সবাজার পৌরসভার ঝিলংজা পূর্ব বড়ুয়া পাড়ার মৃত কালী চরণ বড়ুয়ার ছেলে।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

নিজেকে কথিত মঙ্গল পার্টির চেয়ারম্যান দাবি করা এ জগদীশ কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছিলেন। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একে একে ভিডিওবার্তা প্রচার করেন তিনি। এ সময় জেলা পরিষদ নির্বাচনের ভোটারদের (ইউনিয়ন পরিষদ সদস্য) গালিগালাজ এবং নির্বাচনে হারলে রাষ্ট্রপতি পদে নির্বাচনসহ আবোল-তাবোল নানা কথা বলে আলোচনায় আসেন তিনি।

নির্বাচনে মোট নয় ভোট পেয়ে পরাজিত হওয়ার পরের দিন আরেক ভিডিওবার্তায় নিজেকে আগামীবারের ‘রাষ্ট্রপতি প্রার্থী’ ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park