মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ঝিনাইদহে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২১৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা
ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে মহসিন কবির সান্টু (৪১) নামে এক
ওয়ারেন্টভূক্ত পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত
আসামী সান্টু ঝিনাইদহ সদর উপজেলার ভগবাননগর গ্রামের তৈয়ব আলীর
ছেলে।
ঝিনাইদহ র‌্যাব-৬ সূত্রে জানা গেছে, রবিবার (২৩ অক্টোবর-২২) সন্ধ্যা ৬টার
সময় ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে
যে, ঝিনাইদহ সদর থানার মামলা নং-সিআর-২০/২০১৪, প্রসেস নং-৮২০/২১
এর একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ঝিনাইদহ সদর উপজেলার ভরাতলা বাজার
এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি সেখানে
অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মহসিন কবির সান্টুকে
গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park