মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

১৪ বছর পর গ্রেপ্তার সিলেটের নুরজাহান

  • আপডেট সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ২৭৩ বার পঠিত

সিলেট প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে থানায় দায়েরকৃত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নূরজাহান বেগমকে ১৪ বছর পর গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) কুমিল্লা জেলার বুড়ি চং উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব’র সহায়তায় গ্রেফতার করে পুলিশ। নূরজাহান বেগম ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের বড় ধিরারাই গ্রামের রইছ আলীর স্ত্রী।

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এস এম মাঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দীর্ঘ প্রচেষ্টার পর ঢাকা র‌্যাব-৩ এর সহায়তায় কুমিল্লার বুড়িচং এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক নুরহজাহান বেগমকে গ্রেফতার করা হয়। কুমিল্লা থেকে রোববার বিকেলে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২০০৮ সালের ১ অক্টোবর নূরজাহানসহ ১৫ জনকে আসামি করে ওসমানীনগর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন বিশ্বনাথ উপজেলার সৎপুর (ধিরারাই) গ্রামের আসকর আলী।

র্দীঘ বিচার প্রক্রিয়া শেষে নূরজাহান বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park