সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ঠাকুরগাঁওয়ে লাইসেন্সবিহীন ক্লিনিক, মালিককে ৪ মাসের জেল ।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১২৯ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করার অপরাধে ক্লিনিক মালিককে চার মাসের ঠাকুরগাঁও জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালতের। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঠাকুরগাঁও জেল ও অর্থদণ্ড এবং একই সঙ্গে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করেন।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম জানান, ঠাকুরগাঁও শহরের সরকার পাড়ায় একটি ছাত্র ম্যাস ছিল। সেই ম্যাস থাকা ছাত্রদের বের করে দিয়ে ম্যাস ভেঙে বাসার মালিক কোনো প্রকার খোঁজখবর না নিয়েই নামবিহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিক হিসেবে বাসা ভাড়া দেওয়ার অপরাধে বাসার মালিক কামরুজ্জামান (৫২)-কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নাম ও লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনা করায় মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ৮ ধারায় অপরাধ করায় ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন (৩২)-কে ১৩ ধারায় ৪(চার) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি সিলগালা করে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বাসার মালিক কামরুজ্জামান শহরের সরকার পাড়ার জমির উদ্দীনের ছেলে ও ক্লিনিক মালিক মাহবুবুর রহমান সুমন ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়া গ্রামের হাসিম উদ্দীনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park