মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ পিনিক গ্যাংয়ের ৫ সদস্য গ্রেপ্তার।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ১৪৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং পিনিক গ্যাংয়ের প্রধান শাকিলসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যা ব ১১—এর এএসপি রিজওয়ান সাঈদ জিকু। এরআগে ২৩ অক্টোবর রূপগঞ্জ থানাধীন হাটিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো— জনমনে ত্রাস ও ভয়ভীতি সৃষ্টিকারী দুর্র্ধর্ষ কিশোর গ্যাং “পিনিক গ্যাং” এর প্রধান মো. শাকিল ইসলাম (২১), মো. আলফাজ (১৮), মো. সিফাত (১৮), মো. রিফাত হোসেন (২১), মো. শান্ত ভূইয়া (২১)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা নিজেদের কিশোর গ্যাং পিনিক গ্যাং— এর সদস্য বলে পরিচয় দিয়ে থাকে। উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ২টি হাসুয়া, ২টি সুইচ গিয়ার চাকু, ১টি ছোড়া। কিশোর গ্যাং প্রধান শাকিল ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় ১টি অস্ত্র আইনে মামলা এবং ১টি মাদক মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park