মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

প্রতিবেশীর হামলায় ভাই-বোন নিহত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২১৪ বার পঠিত

মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুরে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ভাই-বোন নিহত হয়েছেন। বুধবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল কালাম আজাদ (৭০) ও তার বড় বোন সকিনা বেগম (৭৫)। এ সময় আহত হন নিহত আবুল কালাম আজাদের ছেলেসহ দুইজন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
্পু্লিশ ও স্থানীয়রা জানান ,দুপুরে বাড়ির পাশের আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী দুলাল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয় আবুল কালাম আজাদের। এরই জেরে প্রতিবেশী দুলাল মিয়া রাত ৯টার দিকে লাঠিসোটা নিয়ে আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালান। হামলায় আবুল কালাম আজাদ ও তার বড় বোন ছকিনা বেগম গুরুতর আহত হন। পরে তাদের কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহারিয়ার বলেন, এক যুবকের হামলায় আবুল কালাম আজাদের মৃত্যু হয়। ভাইয়ের মৃত্যুর শোকে বোনও অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park