সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

মাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে-বৌমা গ্রেপ্তার!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ২৩১ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এক মা। এ মামলায় ছেলে সাইফুল্লাহ (৪৪) ও তার স্ত্রী রুমাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্যাপারীপাড়া এলাকার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল্লাহ ঝিনাইদহ পিটিআইর ইন্সট্রাক্টর বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শহরের ব্যাপারীপাড়া এলাকার গৃহবধূ জহুরা খাতুনকে তার সন্তান সাইফুল্লাহ ও পুত্রবধূ রুমা বিভিন্ন সময় শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। শারীরিক অসুস্থতায় ঠিকমতো চিকিৎসা করাতেন না। ভরণপোষণও দিতেন না। এসব অভিযোগে বুধবার দুপুরে ছেলে ও ছেলের স্ত্রীর নামে থানায় মামলা করেন জহুরা খাতুন।

তিনি বলেন, আমার হার্টে ব্লক। ছেলে ও ছেলের বউ আমাকে ঠিকমতো খেতে দেয় না। আমার শরীর খুব খারাপ, ডাক্তারের কাছেও নিয়ে যায় না। আমি কিছু বললে তারা আমাকে মারধর করে। তাদের অত্যাচার আমি মেনে নিতে পারছি না। আমার স্বামী নেই। ৩৩ বছর ধরে কষ্ট করে ছেলেকে লেখাপড়া করিয়ে বড় করেছি। আমি তার টাকা নিই না। আমার টাকাতেই আমাকে ডাক্তার দেখাবে, তবুও ডাক্তারের কাছে নেয় না। আমি চাই, আমার ছেলে আমাকে দেখাশোনা করুক। একটু খেতে দিক আমাকে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park