সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

সমাবেশস্থলের চারপাশে সিসি ক্যামেরা, সতর্ক অবস্থানে পুলিশ

  • আপডেট সময় : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ২২৯ বার পঠিত

মোস্তাফিজার রহমান
রংপুর প্রতিনিধিঃ

রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে আজ দুপুর ২টায়। এই বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার নেতাকর্মীরা রাতেই এসে মাঠে অবস্থান নিয়েছে। অনেকেই রংপুর নগরীর বিভিন্ন পাড়া মহল্লায়, স্কুল মাঠ, ক্লাব মাঠে অবস্থান নিয়েছে। এই সমাবেশকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। সমাবেশস্থলের চারপাশে সিসি ক্যামেরা রয়েছে এবং সিটি করপোরেশনের আওতায় থাকা সিসি ক্যামেরা দিয়ে মনিটর করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী। সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলকে ঘিরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি জেলা পুলিশও রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা ও নগরীর প্রবেশদ্বারে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যাতে করে সমাবেশকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এজন্য সবাই সতর্ক অবস্থানে রয়েছে। সমাবেশস্থলের পাশেই মাসব্যাপী বাণিজ্যমেলা চলছে। সমাবেশের কারণে আজ বানিজ্যমেলা বন্ধ রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সায়ফুজ্জামান ফারুকী, সমাবেশের মাঠের চারপাশে সিসি ক্যামেরা রয়েছে। সমাবেশকে ঘিরে মেট্রোপলিটন পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park