সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

ইউএনওর স্বামীকে পেটালেন আ.লীগ নেতার ছেলে

  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ৫৩০ বার পঠিত

আজকের সংগ্রাম ডেস্ক : বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের স্বামীকে মারধরের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ অক্টোবর) রাতে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন- শামিম হোসেন (৪০) ও তার ছেলে আলিফ হোসেন (১৯)। তারা সোনাতলা পৌর এলাকার বাসীন্দা৷ শামিমের বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সোনাতলা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বুলু।

ভুক্তভোগী ইউএনওর স্বামীর নাম আল আমিন শিকদার। তিনি পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী।

জানা গেছে, শনিবার বিকেলে শামিম ও তার ছেলে আলিফ উপজেলা পরিষদ চত্বরের ব্যাডমিন্টন কোর্টে খেলাধুলা করছিলেন। এ সময় ইউএনও সাইদা পারভীনের স্বামী সেখানে যান৷ তখন ইউএনওর গাড়িচালক শামিম ও আলিফকে সেখান থেকে চলে যেতে বললে, তারা তর্কে জড়িয়ে পড়েন। পরে ইউএনওর স্বামী আল-আমিন তাদের ঝগড়া করতে নিষেধ করলে, তার ওপর হামলা চালনো হয়। তারা আল-আমিনকে লাঠি দিয়ে আঘাত করেন।

এ বিষয়ে সোনাতলার ইউএনও সাইদা পারভীন বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। তার হার্টের সমস্যা আছে। সম্প্রতি তার বুকে অস্ত্রোপচার করে স্ক্র বসানো হয়েছে। বর্তমানে সুস্থ আছেন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহাবুব আলম বুলু বলেন, শনিবার সন্ধ্যার দিকে আমার ছেলে ও নাতি ইউএনওর বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন ইউএনওর স্বামী আল-আমিনের সঙ্গে আমার ছেলের ধাক্কা লাগে। এর জন্য পুলিশ আমার ছেলে ও নাতিকে ধরে নিয়ে গেছে। মারধরের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, অভিযুক্ত বাবা ও ছেলেকে উপজেলা চত্বর থেকেই আটক করা হয়েছে। বর্তমানে তারা আমাদের হেফাজতে আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park