সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হিজলায় প্রতিপক্ষের নিকট জমি বিক্রি করায় ভাইকে মারপিট।

  • আপডেট সময় : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ২০৪ বার পঠিত

হিজলা ( বরিশাল) প্রতিনিধি :
বরিশালের হিজলা উপজেলায় প্রতিপক্ষের নিকট জমি বিক্রি করায় ভাই ভাইকে মারধরের অভিযোগ উঠেছে।
উপজেলার মেমানিয়া ইউনিয়নের চরমেমানিয়া গ্রামের শাহে আলম রাড়ী (৬৫) কে তার ছোট ভাই সেকান্দার ও সামছুল রাড়ীরা গত ২৭ শে অক্টোবর সন্ধ্যা ৬ টার দিকে চরমেমানিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় পথরোধ করে কাগজপত্র ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।তখন বাধা দিলে এলাপাতাড়ী মারপিট করে অচেতন অবস্থায় রেখে যায়।তখন স্থানীয়রা আহত শাহে আলম রাড়ীকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন শাহে আলম রাড়ী বলেন আমি আমার জমি দলিল দিয়ে টাকা ও অন্যন্য কাগজপত্র নিয়ে বাড়িতে আসার পথে এ হামলা হয়।তিনি আরো বলেন আমার দুই ভাই পথরোধ করে বলেন কোনো অন্যের কাছে জমি বিক্রি করছি বলেই মারপিট শুরু করে।আমার জ্ঞান ফিরলে দেখি সাথে থাকা কাগজপত্র ও জমি বিক্রির ১ লক্ষ ৯০ হাজার টাকা নেই।
মারপিটের প্রত্যক্ষদর্শী স্থানীয় আনোয়ার আকনের স্ত্রী শারমিন ও দিলু বাগা সহ একাধিক ব্যক্তি জানায় ডাকচিৎকার শুনে এসে দেখি ছোট দুই ভাই বড় ভাইকে যেভাবে মারপিট করছে তা ঠিক করেনি।আমরা বাধা দিলে তোয়াক্কা না করে সব কিছু নিয়ে যায়।
ভাইকে হামলাকারী সেকান্দার রাড়ী জানায় ভাই যাদের নিকট জমি বিক্রি করছে তাদের সঙ্গে র্দীঘদিনের বিরোধ রয়েছে। ভাই আমাদের জমি না দিয়ে প্রতিপক্ষকে দেওয়ায় বিষয়টি মেনে নিতে পারিনি।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া মারধরের সত্যতা স্কীকার করে বলেন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park