সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

যাত্রাবাড়ীতে হানিফের এসি বাসে মিললো ইয়াবা, গ্রেফতার ৩

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৫০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় হানিফ পরিবহনের এসি বাস থেকে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ও হানিফ পরিবহনের এসি বাসটি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন- সবুজ, মো. সাবেত হোসেন ও মোতালিব মোল্যা। সোমবার (৩১ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, হানিফ পরিবহনের এসি বাস থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা জব্দসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এসময় হানিফ পরিবহনের এসি বাসটি (রেজিঃ নং- ঢাকা মেট্রো-ব-১৫-২৮৫৯) জব্দ করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ যাত্রাবাড়ী থানার গোলাপবাগ সায়েদাবাদ বাস টার্মিনাল প্রান্তে টোল প্লাজার ১০০ গজ দক্ষিণে ইনকামিং রোডের সামনে থেকে হানিফ পরিবহনের এসি বাস তল্লাশি করে বাসের নিচে চ্যাসিসে চুম্বক দ্বারা লাগানো অবস্থায় ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সবুজ, সাবেত, মোতালিবকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park