সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

টিসিবি পন্য থেকে বঞ্চিত হিজলা ও কাজিরহাট এলাকার কার্ডধারীরা

  • আপডেট সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ১৯৫ বার পঠিত

পলাশ দাস, বরিশাল প্রতিনিধি।।
বরিশালের হিজলা ও কাজিরহাট থানা এলাকার টিসিবি কয়েকশত কার্ডধারীরা পন্য থেকে বঞ্চিত। হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নে ২২ শত ৬৭ জন এর গত ২৬ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১ অক্টোবর কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মেসার্স মাইনুদ্দিন সাহিন নামক ডিলার প্রতিষ্ঠান টিসিবির পন্য বিতরন করে এতে পন্য থেকে বঞ্চিত হয় প্রায় ৩ থেকে ৪ শত কার্ডধারীরা। বঞ্চিত কার্ডধারী গুয়াবাড়িয়া ইউনিয়নের মাসকাটা গ্রামের আব্দুল ছত্তার হাওলাদারের ছেলে জাহাঙ্গির হোসেন, কোড়ালিয়া গ্রামের আব্দুল আলী বেপারির ছেলে মন্টু বেপারি, পশ্চিম কোড়ালিয়া গ্রামের আয়নাল মুন্সির ছেলে রুবেল মুন্সি সহ একাধিক কার্ডধারী ব্যক্তিরা জানান আমরা ২ টার সময় মাল নিতে আসছি আমাদের মাল দেয় নায়। একই ভাবে পহেলা নভেম্বর মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক ইউনিয়নে ১১ শত ২৬ জন টিসিবির কার্ড ধারীদের মাঝে প্রায় ২ থেকে আড়াইশত কার্ডধারীরা পন্য থেকে বঞ্চিত। আন্ধারমানিক ইউনিয়নের ৫৪৫,৩৭৩, ৮০১, ৯৩৫, ২৩৪, ৩৯৭, ২৬, ৬১, ৯৫৭, ৩৫৬, ১০২৪, ২৪৫, ৮২৩, ৭৫৩, ৩৩৬, ৩৪৪, ৮১৩, ৫৭৭, ৭৭৫,৭৭০ নং কার্ডধারী সহ আরো অশংখ্য কার্ডধারীরা জানায় সারে ১১ টার সময় পন্য নিতে এসে পন্য পায়নি । আমরা পন্য না পেয়ে ডিলার ও তার সহযোগীদের আটক করলে আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন খান আগামী সপ্তাহে পন্য দেওয়ার প্রতিশ্রতি দিয়ে তাদেরকে ছাড়িয়ে নেয়।
নিয়ম অনুযায়ী টিসিবি পন্য দেওয়ার কথা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কিন্তু অসাধু এই ডিলার নিয়ম ভঙ্গ করে কেন ভোর ৬ টা থেকে টিসিবি পন্য দেওয়া শুরু হয়েছে এমন প্রশ্নের জবাবে ডিলার মাইনুদ্দিন সাহিন বলে আমরা ১ দিন আগে আসার কারনে সকাল থেকে পন্য দেওয়া শুরু করি। কেন কার্ডধারীরা বঞ্চিত এমন প্রশ্নের জবাবে জানায় কিছু আইডি কার্ড দিয়ে পন্য দিয়েছি।
আন্ধারমানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খোকন খান জানায় সকাল থেকে টিসিবির পন্য কেন দেওয়া হয়েছে আমার জানানেই। সংবাদ পেয়েছি আমি ঘটনাস্থলে এসে ডিলারের সাথে কথা বললে তারা বঞ্চিতদের পন্য দেওয়ার প্রতিশ্রতি দিয়েছে।ৎ
গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাদক্ষ শাহজাহান তালুকদার জানায় অনেক কার্ডধারীরা পন্য থেকে বঞ্চিত এবিসয়টি নির্বাহি অফিসারকে জানিয়েছি। তিনি আরো বলেন কত জনের পন্য আনা হয়েছে এবং কত জনকে দেওয়া হয়েছে আমাদের কিছুই জানায়নি।
হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারেক হাওলাদার জানায় অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park